ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রামপুরায় সড়ক অবরোধ

রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম দুর্জয় (১৯) নিহত হওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠী ও শিক্ষার্থীরা।


মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা।


উল্লেখ্য, সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা এলাকায় বাসের চাপায় মাঈনুদ্দিন ইসলাম নিহত হয়। তিনি স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।


জানা যায়, তিনি পূর্ব রামপুরা মোল্লা বাড়িতে থাকতেন। মাইনুল পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে একটি অনাবিল বাস তাকে চাপা দেয়।


এ ঘটনায় অভিযুক্ত বাস চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑